জগন্নাথপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের মতবিনিময় সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

jagannathpur pic 02 05 2019জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে মাহে রমজানের পবিত্রতা, আইন শৃঙখলা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখা ও বিভিন্ন পন্য সামগ্রীর গুনগতমান সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাদারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আবুল আজাদ পাভেল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর লতিফুল বারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুর রহমান আকন্দ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, জাপা নেতা আব্দুল মনাফ, উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, িৈদনক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪