বিশ্বনাথ আ’লীগের সাংগঠনিক সুমনের পিতার দাফন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

321বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের পিতা আইয়ুব আলী (৯০)’র জানাযার নামাজ শুক্রবার দুপুরে ২টায় জানাইয়া ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা আবদুল আলীম। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজ পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মবশ্বির আলী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের পুত্র আবদুল আজিজ সুমন।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বনাথ জোনাল অফিসিরে ডিজিএম সামিউল কবীর, এজিএম নাজমুল ইসলাম, রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতি সিলেট জোনের আহবায়ক আলহাজ্ব জাহেদ আহমদ প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪