মাদরাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বালাগঞ্জে মানববন্ধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 13.04.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: ফেনীর সোনাগাজী ইসালামিয়া সিনিয়র ডিগ্রি মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বালাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার জামালপুরস্থ হযরত শাহজামাল (রহ.) দারুস সুন্নাহ নূরীয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাস সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি বুরহান উদ্দিন।
মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ছমির আলী, সদস্য আব্দুল মালিক, তজমুল আলী, কবির উদ্দিন সেলিম, শিক্ষানুরাগী শিরমান উদ্দিন, ছুরাব আলী, স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, সমাজকর্মী আব্দুর রহিম, শাহ এনাম, সামসুল ইসলাম রানা, মাফিক আহমদ চৌধুরী, এনামুল হক মখদ্দছ, জুনেদ আহমদ চৌধুরী, রিয়াদ আহমদ চৌধুরী, শিক্ষক মাওলানা সামসুদ্দিন, গিয়াস উদ্দিন রাজু, আবুল কালাম, মিজানুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, আব্দুল খালিক চৌধুরী, আলতাব আলী, মসরফ আলী প্রমুখ। সভায় বক্তারা মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪