প্রবাসী সাংবাদিক শরীফুজ্জামানের সাথে ‘আয়না’র প্রকাশনা পরিষদের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 12.04.2019 1বালাগঞ্জ প্রতিনিধি :: অনলাইন নিউজ পোর্টাল বালাগঞ্জ প্রতিদিন ডটকম-এর প্রধান সম্পাদক ও যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা পত্রিকার স্পোর্টস রির্পোটার মুহাম্মাদ শরীফুজ্জামানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ থেকে দীর্ঘ প্রায় ২০বছর যাবত প্রকাশিত অনিয়মিত পত্রিকা আয়না’র প্রকাশনা পরিষদের উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় নশিওরপুরস্থ আয়না’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আয়না প্রকাশনার অন্যতম পৃষ্টপোষক সদস্য, যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশন ইউকে’র সভাপতি মোহাম্মদ আবুল মিয়া। সভাপতিত্ব করেন আয়নার সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
সভায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, নশিওরপুর জাগরণী যুব সংঘ (রেজি. নং ৫০৩/৯৭)’র সভাপতি মো. সিরাজুল ইসলাম, সমাজকর্মী খন্দকার আখতার উদ্দিন সুহিম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী আবু তাহের চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এÐ কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত বালাগঞ্জের সাংবাদিক এসএম হেলাল ও এমএ কাদিরের সুস্থতা কামনা করা হয়। সভায় বক্তারা বালাগঞ্জের সাংবাদিক ও সাংবাদিকতার উন্নয়নে প্রবাসী নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেন। সভার শেষ পর্যায়ে প্রবাসী সাংবাদিক মুহাম্মদ শরীফুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়নার সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুসহ অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪