বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা আাওয়ামীলীগের প্রাক্তন কোষাধ্যক্ষ মুহিবুর রহমান বলেছেন, প্রবাসীদের টাকা দিয়ে অস্ত্র কিনে মুজিবনগর সরকার দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু ৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্য প্রবাসীদের কাছে ছুটে গিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দিয়ে উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন। সেই অর্থে প্রবাসীরা আমাদের সম্পদ আমাদের আপনজন। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা সদরস্থ একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আজহার মিয়া ও যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সাব্বির আহমদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা সুহেল তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুহেল খানের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এ এইচ এম ফিরোজ আলী, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, যুবলীগ নেতা সিতার মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সৈয়দ মনসুর কুরেশি, সৈয়দ রাফি, শাহ আলম খোকন, ফারুক মিয়া, ফজলু মিয়া, তাজুল ইসলাম, আরকুম আলী জমির আলী, মকবুল হোসেন, রুহুল আমিন, সেলিম আহমদ, লালন আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ জাকারিয়া, সৈয়দ নুর আহমদ, সৈয়দ খায়রুল, রাজন আলী, নাঈম আহমদ, আবুল হোসেন, সানুর আলী, মামুন মিয়া, শাহাব উদ্দিন, রাজ্জাক মিয়া, আবু বক্কর প্রমুখ। -বিজ্ঞপ্তি









