বিশ্বনাথে অর্ধশত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picture Orto Biroron Biswanath Sylhet 30.03.2019বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র উদ্যোগে রামধানা, কামালপুর, শেখেরগাঁও, কৃপাখালী ও টেককামালপুর গ্রামের অর্ধশত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রামধানা (কৃপাখালী) গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়িতে আনুষ্টানিকভাবে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবদুল ওদুদ বিএসসি।
‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক, বিশিষ্ট মুরব্বী হাজী আছাব আলী, আবদুল হেকিম, ব্যবসায়ী শামছু মিয়া লালা, আবদুল মতিন, সংগঠক মঈন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সহ-সেক্রেটারী খালেদ আহমদ বাদশা, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক রানা সরকার, সহ-প্রচার সম্পাদক নির্মল সরকার, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিজিত সরকার, অলংকারী ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪