বিশ্বনাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া সংবর্ধিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

23বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ইলামেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ইলামেরগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা চেরাগ আলীর বাড়িতে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার ইছহাক আলী, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম রতন, ময়না মিয়া, ইছহাক আলী, এলাকার মুরব্বী আইয়ুব আলী, নূরুল ইসলাম, গয়াস আলী, কদ্দুছ আলী, সংগঠক সেবুল মিয়া, আবদুল আজিজ, আজম আলী, মোহাম্মদ আলী, রিপন মিয়া, রফিক মিয়া, আজাদ মিয়া, রুপন মিয়া, ফাহাদ আহমদ, নিজাম উদ্দিন, অপু মিয়া, মিন্টু মিয়া, সাকের মিয়া, অন্তর মিয়া, শামীম আহমদ, রাজা মিয়া, যুবলীগ নেতা জুবেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪