বিশ্বনাথে আল-ফুরক্বান ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : বিশ্বনাথে আল-ফুরক্বান ট্রাষ্ট ইউকে’র পক্ষ থেকে দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিরতণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দেওকলস ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্র্রাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান।
হাফিজ জাবেদ আহমদের পরিচলানয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি হাজী মখলিছুর রহমান, মকছুদ আহমদ, আওলাদ হোসেন, ট্রাষ্টের সদস্য হাফিজ মুহিবুর রহমান, ফজলুর রহমান, সংগঠক মঈন উদ্দিন, আব্দুল্লাহ, মসউদ আহমদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সামছুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪