বিশ্বনাথে প্রবাসী ছইল মিয়া দাদু ভাই ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

10492487_727817370593539_4323321306006923093_nবিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশে অসহায় মানুষের মাঝে প্রতি বছর লাখ লাখ টাকা বিতরণ করে আসছেন। বিভিন্ন ট্রাস্ট ও ফাউন্ডেশনের গঠন করে তারা এসব অনুদান প্রদান করছেন। বিশ্বনাথে দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন প্রতি বছর এলাকার অসহায় মানুষে পাশে দাড়িয়ে তাদের বিভিন্নভাবে সহযোগিাত করছে। প্রবাসীদের মতো এলাকার বিত্তবানদের মহতি কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল বুধবার  দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের কার্যালয়ে রমজান উপলক্ষে এলাকার অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ ও পোষাক বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ উপজেলা শাহ আবদুল করিম পরিষদের প্রধান পৃষ্টপোষক হাজী আবদুল হাই, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিক আহমদ পিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য অসিত রঞ্জণ দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সমাজসেবক আতাউর রহমান লখাই, আনছার আলী। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা আলফনা বেগম। অনুষ্টানের শুরুত্বে কোরআন তেলাওয়াতক করেন রায়হান আহমদ। এসময় এলাকার মুরব্বী ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষ এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও পোষাক বিতরণ করেন অনুষ্টানের অতিথিরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪