নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পল্লীতে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিলার নাম আমিনা বেগম (২০)। তিনি রহমাননগর গ্রামের রফিক আলীর স্ত্রী। রোববার দুপুরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালে পুলিশ মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্ঠি হয়েছে।
নিহতের পিতা মাসুক মিয়া দাবি করেন যৌতুকের টাকার না দেয়া তার মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আর এর হত্যা তার মেয়ের স্বামী রফিক আলী করছেন বলে তিনি জানান।
তবে নিহতের স্বামী রকিফ আলী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তার স্ত্রী অভিমান করে বিষপান করে আত্বহত্যা করেছে বলে তিনি জানান।
থানার ওসি আবদুল হাই বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের শরীরের কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।






