শান্তি ও উন্নয়নের স্বার্থে এরশাদের বিকল্প নেই -ইয়াহইয়া চৌধুরী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0343নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শান্তি ও উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ ও জাতীয় কল্যাণে পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ সব সময় চিন্তা করেন। বিগত সময়ে দেশের মানুষ শান্তিতে ছিলেন। ফলে হোসেইন মুহাম্মদ এরশাদের বিকল্প নেই। শুক্রবার জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভার পূর্বে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি গতকাল শুক্রবার উপজেলা শহরে র‌্যালী বের করে। নতুনবাজারের দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, এ.কে.এম. দুলাল, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, জিতু মিয়া মাষ্ঠার, তাজউদ্দিন, জমিরউদ্দিন, মাওলানা নোমান আহমদ মাহমুদ, ফেরদৌস মিয়া, উম্মর আলী, প্রদীপ চন্দ্র দেব, বিপ্ল¦ব চন্দ্র দেব, সালেহ আহমদ তোতা, আব্দুল মান্নান, আনিছ মিয়া, তোতা মিয়া, কাইয়ুমউদ্দিন, নাজিম চৌধুরী, আফজল, কামরুজামান, ইব্রাহিম আলী, গোলাম জবদানী, মখলিছ আলী, শাহিন মিয়া, আকবর আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪