২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন কলম্বিয়ার তরুণ খেলোয়াড় হামাস রদ্রিগেজ। বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে তিনি এই পুরস্কার জিতে নেন। ৫ ম্যাচে ৬ গোল করেন কলম্বিয়ান এই তারকা।
গ্রুপপর্বে তিনি গ্রিস, জাপান ও আইভোরিকোস্টের বিপক্ষে গোল করেন। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে কলম্বিয়া। সেখানে উরুগুয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করে সর্বোচ্চ ৬ গোল করেন।
রদ্রিগেজের পরেই রয়েছেন জার্মানির থমাস মুলার। তিনি করেছেন ৫ গোল। লিওনেল মেসি, নেইমার ও রবিন ফন পার্সি ৪টি করে গোল করেছেন।









