সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’ আয়োজিত ৫ম মেধাবৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং একাডেমিসহ মোট ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্র প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, আটলান্টিক ট্রাভেলসের স্বত্বাধিকারী খছরু ইমন প্রমুখ।





