সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বার ওয়ার্ডের আনরপুর-বিশঘর গ্রাম এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল (৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি জানান, ফারুক ইকবাল অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন আদর্শ মানুষ গড়ার কারিগর ছিলেন। ময়মনসিংহ জেলার বাসিন্দা ফারুক ইকবাল মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





