ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

শনিবার (৬ জুন) দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে এ উদ্যোগের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, “পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ সুরক্ষায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সভাপতি মনসুর আহমদ, আলাউদ্দিন, ছুরত মিয়া, জাহেদ আহমদ, আব্দুস শহীদ, নানু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪