মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা, আটক ১

Ayas-ali-Advertise
প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত হাফিজ মিয়া উপজেলার লইয়ারকুল এলাকার বাসিন্দা। আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির একপর্যায়ে হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হাফিজ মিয়া। ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

শ্রীমঙ্গল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার পর হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪