বিশ্বনাথে পর্দা উঠল নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসরের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজির বাজারে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নাজির বাজারের পশ্চিম পাশের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এবারের আসরে সিলেট জেলার ৭টি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

লীগ কমিটির সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাহিদুল ইসলাম সাহিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লীগ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু এবং অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজম্মুল আলী রাজু, আসাদুজ্জামান নূর আসাদ, আবুল কালাম রুনু, মশিউর রহমান, নাজিম উদ্দিন রাহিন, আবুল হাসান মিনার, সেলিম আহমদ ও শহিদুল ইসলাম সেলিমসহ আরও অনেকে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় থান্ডার্স ফুটবল ক্লাব ও ফিলিস্তিন এফসি। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি হাসানুজামান মিলন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ময়নুল ইসলাম ও কবির মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪