বেশি সংক্রমিত এলাকাগুলোতে হামের বিস্তার ঠেকাতে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সেগুলো সারা দেশে পাঠানো হবে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, হামের পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।









