অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান

Ayas-ali-Advertise
অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান
অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান।
অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান
অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান নোমান আহমদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি চট্টগ্রামের পটিয়া সার্কেলে নতুন কর্মস্থলে যোগদান করেন।

মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা নোমান আহমদ র‌্যাব ফোর্সেসের ‘‘ডিজি অ্যাওয়ার্ড’’ এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন। এছাড়া তিনি ৩৫ ও ৩৬তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আবদুর রব ও শাহিনা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। তাঁর বাবা ছিলেন সিলেটের একজন সুনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার এবং মা গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ভাইবোনদের মধ্যে একজন যুক্তরাজ্য প্রবাসী, একজন বোন কানাডা প্রবাসী। দেশে থাকা এক ভাই সিলেটের জালালাবাদ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এবং এক বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

নোমান আহমদ সিলেট শহরের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০২ সালে দাখিল ও ২০০৪ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ২০১৪ সালে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।

সনদপ্রাপ্ত কোরআনের ক্বারী নোমান আহমদ ২০১৭ সালে ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর ২০১৮ সালে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। এরপর তিনি পুলিশ ও র‌্যাবের বিভিন্ন দপ্তরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘‘ডিজি অ্যাওয়ার্ড’’ লাভ করেন। ২০২৩ সালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়।

চলতি মাসের ৮ সেপ্টেম্বর তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। এরপর আজ মঙ্গলবার তিনি চট্টগ্রামের পটিয়া সার্কেলে দায়িত্বভার গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে নোমান আহমদ এক ছেলে ও দুই মেয়ের জনক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪