আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আমীর উদ্দীনকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী আন্দোলন বিশ্বনাথ উপজেলা ও অঙ্গসংগঠন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সহসভাপতি মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আমীর উদ্দীন।
ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার সভাপতি সাহেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন ব্যবসায়ী।






