বিশ্বনাথে দিনদুপুরে অটোরিকশা চুরি, চোরকে ধরে পুলিশে দিলেন মালিক

Ayas-ali-Advertise
বিশ্বনাথে দিনদুপুরে অটোরিকশা চুরির চেষ্টা, চোরকে ধরে পুলিশে দিলেন মালিক
সিএনজি চোর সোহেল আহমদ।
বিশ্বনাথে দিনদুপুরে অটোরিকশা চুরির চেষ্টা, চোরকে ধরে পুলিশে দিলেন মালিক
সিএনজি চোর সোহেল আহমদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। চোরকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছেন ওই গাড়ির মালিক।

চোর সোহেল আহমদ (৩২), গোলাপগঞ্জ থানার রনিখাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরদিকে, চুরির শিকার অটোরিকশার মালিক নাজিম উদ্দিন (২৫), বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা পীরহাঠি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

নাজিম উদ্দিন জানান, শুক্রবার (৩০ মে) দুপুরে রিজার্ভ যাত্রী নিয়ে তিনি খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর গ্রামে যান। গাড়িটি রেখে তিনি ও তার যাত্রীরা একটি দোকানে চা খেতে যান। এসময় চোর সোহেল আহমদ তাদের অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাতেনাতে ধরা পড়ে। বিকেলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে গাড়িসহ চোরকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নাজিম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪