বিশ্বনাথের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিভিন্ন মন্দির ও আখড়ার উদ্যোগে পূজা, রথ পরিক্রমাসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসব শেষ হবে। উৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের বিশ্বরূপ মডেল মন্দিরে পূজার্চনার মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিকেল চারটার দিকে উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্মীয় সংগীত ও কীর্তনের মধ্য দিয়ে রথ পরিক্রমা অনুষ্ঠিত হয়।

পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের বিশ্বরূপ মডেল মন্দিরে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের উদ্যোগে এবং মন্দিরের সভাপতি অরুন চন্দ্র নাথ ও মহাসচিব অজয় কান্তি দের নেতৃত্বে টানা পঞ্চমবারের মতো রথযাত্রার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া একই দিনে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ার উদ্যোগে, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে শ্রীশ্রী নরশিংহ লাল জিউর আখড়ার উদ্যোগে এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে রথ বাড়ির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ পৌর শহরের রথযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১–এর পরিচালক (বিশ্বনাথ উপজেলা) রমা কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেবসহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪