বিশ্বনাথে গাছে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বগিরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের অধিকাংশ স্থানজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রোববার দুপুরে ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলার সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ ৫ জন আহত হন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, “ফাঁকা সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪