বিশ্বনাথে চোর সন্দেহে সেই শিশুকে নির্যাতনের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারমানসহ ৩জন কারাগারে

Ayas-ali-Advertise
বিশ্বনাথে চোর সন্দেহে সেই শিশুকে নির্যাতনের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারমানসহ ৩জন কারাগারে
ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ ও শিশু অলিউর রহমান।
বিশ্বনাথে চোর সন্দেহে সেই শিশুকে নির্যাতনের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারমানসহ ৩জন কারাগারে
ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ ও শিশু অলিউর রহমান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে ঘরের গ্রীলের সাথে বেঁধে সেই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। তারা হলেন, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ (৩৫), মেম্বার লোকমান মিয়া (৪৫) এবং সুমন আহমদ (৩২)।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, ৪ মে তারা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার ছিল তাদের হাজিরার শেষ দিন। এ দিনে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদিআমিন লিওন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার প্রধান আসামি নানু মিয়া (৩৫) এবং ৫ নম্বর আসামি বারিক মিয়া পলাতক রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ গরুচোর সন্দেহে শিশুটিকে রাস্তা থেকে ধরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্রীলের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের মধ্যে তীব্র নিন্দার জন্ম দেয়। এ ঘটনায় গত ১৮ মার্চ, অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (নং-১২) দায়ের করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪