অ্যাডভোকেট আবদুল মতিন আর নেই, জানাজা আজ বাদ আসর

Ayas-ali-Advertise
অ্যাডভোকেট আবদুল মতিন আর নেই, জানাজা আজ বাদ আসর
অ্যাডভোকেট আবদুল মতিন।
অ্যাডভোকেট আবদুল মতিন আর নেই, জানাজা আজ বাদ আসর
অ্যাডভোকেট আবদুল মতিন।
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জ জেলা জজকোর্টের প্রবীণ আইনজীবী, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ মে) সকাল ৮টা ৩০ মিনিটে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীর শ্বশুর এবং বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এএসএম একে সাব্রী সাবেরীনের পিতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ শনিবার (২৪ মে) বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় জানাজায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪