সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন রোগীরা

Ayas-ali-Advertise
সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন রোগীরা
সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন রোগীরা।
সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন রোগীরা
সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন রোগীরা।
Facebook
Twitter
WhatsApp

সিলেট শহরের কাজলশাহ এলাকায় একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় সেখানে থাকা রোগীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, চার তলার ভবনের তৃতীয় তলায় অবস্থিত অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে কেবিনগুলোতে ধোঁয়ার কারণে রোগীরা আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আরও একজন নার্সসহ দু’জনকে নিরাপদে বাইরে নিয়ে যান।

ক্লিনিকটিতে মোট ৯টি কেবিন রয়েছে এবং ঘটনার সময় সব কেবিনেই রোগী ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের একজন সদস্য নুর রহমান জানান, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সঠিক সূত্রপাত স্থল নির্ণয় করা যায়নি। তবে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ভবনে আর কেউ আটকা নেই।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪