বাজেটে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর এসেছে। ধর্মীয় উপাসনালয়ভিত্তিক সম্মানী ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তাদের প্রশিক্ষণের সুযোগ ও লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। বিএনপি সরকারের প্রথম এই বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মাসিক ৮ হাজার টাকা সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এ সুবিধার আওতায় এসেছেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ওয়াকফ সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১১টি ওয়াকফ এস্টেটের মোট ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪