পরকিয়ায় বাধা দেয়ায় ১১ বছরের শিশু আরাফাতকে হত্যা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নারায়ণগঞ্জের বন্দরে পরকিয়া সম্পর্ক ও ব্যক্তিগত বিরোধের জেরে ১১ বছর বয়সী শিশু আরাফাত হোসেনকে হত্যা করার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই রিপনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষ জানায়, প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রিপনের পরকিয়া সম্পর্ক ছিল, যা নিয়ে এলাকায় বিরোধ তৈরি হয়। এ সম্পর্কের বিরোধিতা করেন আরাফাতের বাবা। এছাড়া একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের বড় ভাই রিপনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে রিপন শিশু আরাফাতকে আঘাত করে হত্যা করে।

মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪