মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবিরসহ ১০ জন

Ayas-ali-Advertise
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবিরসহ ১০ জন
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবিরসহ ১০ জন।
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবিরসহ ১০ জন
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবিরসহ ১০ জন।
Facebook
Twitter
WhatsApp

নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪