বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. তোয়াবুল্লার ছেলে মো. ইসলাম উদ্দিন (৪০), মো. কটন আলীর ছেলে মো. সোহেল আহম্মেদ এবং আনোয়ারপুর গ্রামের মো. তোরাব আলীর ছেলে রুহেল আহমদ। তাদের কাছ থেকে ১টি পয়েণ্ট টু টু রাইফেল, ১ কেজি গাঁজা, ৩৫পিচ ইয়াবা, ৩টি স্মার্ট ফোন এবং নগদ ৩শ ২৫টাকা উদ্ধার করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্র, মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।








