বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান মাদক সহ আটক-২

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৯৪ বোতল দেশী ও বিদেশী মদ উদ্ধার করেছে। এসময় ২ মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত বলিয়া রবিদাসের পুত্র আনু রবিদাস(৫২) ও তার পুত্র শচিন রবিদাস(১৯)। এব্যাপারে
বালাগঞ্জ থানার এস আই বিনয় ভূষন চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-০৭, ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

মামলা সূত্রে জানাযায়, আটককৃত পিতা-পুত্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাত ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে, আনু রবি দাসের বসত ঘর থেকে দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লিটার ও হাফ লিটারের ৮৮ দেশীয় মদের বোতল এবং ৬টি টিনের ক্যানের তরল পানীয় উদ্ধার ও জব্দ করে যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৮শ ৫০ টাকা।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের সময়
গ্রেফতারকৃত দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দস্তাদস্তিতে ফুলা জখম হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪