সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা মার্কার পক্ষে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বালাগঞ্জ আসছেন।
ওইদিন বিকাল ২টায় উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপিসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী এ বিষয়ে আলাপকালে জানান, আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।








