বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরাসরি জনগণের মতামত, ভাবনা ও প্রত্যাশা পৌঁছে দিতে চিঠি ও ইমেইলের মাধ্যমে মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। “তারেক রহমান শুনবেন আপনার কথা” শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষকে দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা, চারপাশের সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে। এসব মতামত চিঠি, ইমেইল কিংবা অনলাইন মাধ্যমে পাঠানো হলে তা সরাসরি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।
এ লক্ষ্যে আগ্রহীদের জন্য নির্দিষ্ট ঠিকানা ও মাধ্যম নির্ধারণ করা হয়েছে। চিঠি পাঠানো যাবে— বাড়ি নং ১০/সি, রোড নং ৯০, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায়। এছাড়া ইমেইলের মাধ্যমে মতামত পাঠানো যাবে mail@letter2tr.com
ঠিকানায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য ফেসবুক গ্রুপ facebook.com/LetterToTariqueRahman এবং ওয়েবসাইট letter2tr.com-এও মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে।
উদ্যোগটির আহ্বানে বলা হয়, আসুন একসাথে প্রিয় বাংলাদেশ গড়ে তুলি— যেখানে জনগণের কণ্ঠস্বরই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
বার্তাটি প্রেরণ – আবদুল কাইয়ুম, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন), সিলেট-২ আসন।









