পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Ayas-ali-Advertise
পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি-সংগৃহীত।
পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি-সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

পরকিয়া সন্দেহকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা বেগম শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ থেকে বাসায় ফেরার পর ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নুর আলী ক্ষিপ্ত হয়ে ফারজানার পেটে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে নুর আলীও সেখানে হাজির হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পরকিয়া সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন বলেন, ব্রেসলেট ও পরকিয়ার প্রসঙ্গ সামনে রেখে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামী নুর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪