:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ (দক্ষিণ সুরমা,বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হিসাবে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে ঘোষনা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গহরপুর জামিয়া মাঠে আয়োজিত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনির বক্তব্যে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (রিকশা প্রতীকের) প্রার্থী হিসেবে ষোষনা করেন।
মুসলেহ উদ্দীন রাজু উপমহাদেশের প্রখ্যাত আলেম হাফিজ মাওলানা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর পুত্র, জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন তিনি রাজনীতিতে আসা কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আলেম-উলামা ও ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে এলাকাবাসীর পরামর্শে অবশেষে তিনি প্রার্থী হতে সম্মত হয়েছেন।








