সিলেটে রাবার বাগানে তরুণীকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেফতার খালাতো ভাই মনির

Ayas-ali-Advertise
সিলেটে রাবার বাগানে তরুণীকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেফতার খালাতো ভাই মনির
গ্রেফতারকৃত মনির মিয়া। ছবি-সংগৃহীত।
সিলেটে রাবার বাগানে তরুণীকে ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেফতার খালাতো ভাই মনির
গ্রেফতারকৃত মনির মিয়া। ছবি-সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

টাকা এনে দেওয়ার কথা বলে সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগানে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মনির মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠায়।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতক থানার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব জানায়, ভিকটিম রাবার বাগান এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত মনির তার খালাতো ভাই। এক বছর আগে ভিকটিমের মা মারা যান। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন। ওই বাসার মালিক মাঝে মাঝে ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা দিতেন। সে কারণে ভিকটিমের মোবাইল নম্বর মালিকের বাসায় দেওয়া ছিল।

গত ৩১ অক্টোবর মনির ভিকটিমকে জানায়, বিশ্ববিদ্যালয় এলাকার সেই বাসার মালিক ফোন দিয়েছেন—তাদের বাসায় গেলে কিছু টাকা দেবেন। সেদিন ভিকটিমের বাবা বাসায় না থাকায় মনির তাকে সঙ্গে নিয়ে বের হন। কিন্তু পথে রাবার বাগানের টিলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখান।

পরে ভিকটিম বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। ভিকটিমের বাবা বিষয়টি মনিরের পরিবারকে জানালে তারা মীমাংসার প্রস্তাব দেয়। তবে প্রস্তাবে রাজি না হয়ে ভিকটিমের বাবা থানা গিয়ে মামলা দায়ের করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪