ওসমানীনগরে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির লাশ

Ayas-ali-Advertise
ওসমানীনগরে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির লাশ
ওসমানীনগরে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির লাশ।
ওসমানীনগরে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির লাশ
ওসমানীনগরে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির লাশ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগরের নিজ করুয়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, সকালে গোয়াল ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকা বাচ্চু মিয়ার মরদেহ প্রথমে পরিবারের সদস্যরা দেখতে পান। এরপর তারা বিষয়টি থানায় জানালে ওসমানীনগর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪