শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির।
তাঁর পক্ষ থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুদান বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা পৌর শহরের পুরানবাজার শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন পূজামণ্ডপ, সদর সার্বজনীন পূজামণ্ডপ, জানাইয়া সার্বজনীন পূজামণ্ডপ, লামাকাজি দিঘলী শিব ও দুর্গাবাড়ি পূজামণ্ডপ, দিঘলী সুরমা বহুমুখী সংঘ পূজামণ্ডপ, দিঘলী একতা যুব সংঘ পূজামণ্ডপ, ত্রিনয়নী চন্দ্রগ্রাম পূজামণ্ডপ, সনাতন সংঘ চন্দ্রগ্রাম পূজামণ্ডপ এবং কালিগঞ্জ শ্রীশ্রী কালীবাড়ি সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন ও অনুদান প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা। হুমায়ুন কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, হুমায়ুন কবিরের একান্ত সচিব শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, বাদশা মিয়া, পৌর বিএনপির সদস্য দিলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য রুমেল আলী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ হোসেন শিপুল, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা তামজিদ আহমদ ও মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, “বিশ্বনাথ সম্প্রীতির উপজেলা। এখানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবছরই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে। বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই ভাই-ভাই বাংলাদেশি। নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অপশক্তি যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এবং হুমায়ুন কবির নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন। তখন তাঁর নেতৃত্বে বিশ্বনাথ-ওসমানীনগরে উন্নয়নের ধারা আরও বিস্তৃত হবে এবং পূজামণ্ডপগুলোতে বেশি বরাদ্দ দেওয়া হবে।”
আরোও পড়ুন:: বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান।





