সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের গোলাম নাঈম (৩২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন।
তাঁর বড় ভাই গোলাম সামাদ চৌধুরী জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে গোলাম নাঈম চৌধুরী তার মা সৈয়দা আজিমুন নেছা খাতুন বিলকিছ এবং ছোট ভাই মো. গোলাম সায়েম চৌধুরীর সঙ্গে চৌহাট্টায় এবিসি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে যান। ডাক্তার দেখানোর সময় নাঈম নামাজ পড়ার উদ্দেশ্যে দ্বিতীয় তলা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তার বড় গোলাম সামাদ সিলেট সদর (কোতয়ালী) থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ২১৯৮, তারিখ: ২৩/০৯/২০২৫) করা হয়েছে।
নিখোঁজের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, গোলাম নাঈম চৌধুরীর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, শারীরিক গঠন হালকা পাতলা ও মুখ গোলাকার। তার চোখ কালো এবং পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তাঁর সন্ধান পেলে ০১৭৭৬৫৭৪৭৩২ বা ০১৮৫৪৪৯১০৪০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরোও পড়ুন:: সিলেটে চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে র্যাবের অভিযান।







