সিলেট মহানগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ চার্জিং পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), জেলা প্রশাসন ও পুলিশ।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া বিশেষ অভিযানে ইতিমধ্যে কয়েকশ’ যানবাহন জব্দ করা হয়েছে, যার অধিকাংশই ব্যাটারিচালিত রিকশা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানার শামীমাবাদ এলাকার ৫নং সড়কের ১০টি গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় ১০টি মিটার, ১৪৫ ফুট তার ও ১৮০টি চার্জিং পয়েন্ট জব্দ করা হয়।
এর আগে ২২ সেপ্টেম্বর পাঠানটুলা, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকায় র্যাব-৯ এর অভিযানে ৪৫টি ব্যাটারিচালিত রিকশা ও ১১টি অন্যান্য যানবাহনসহ মোট ৫৬টি অবৈধ যানবাহন আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, সিলেটের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
আরোও পড়ুন:: সিলেট-২ আসনে ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি, বিশ্বনাথে কত?।







