সিলেট-২ আসনে ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি, বিশ্বনাথে কত?

Ayas-ali-Advertise
সিলেট-২ আসনে ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি, বিশ্বনাথে কত?
ফাইল ছবি।
সিলেট-২ আসনে ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি, বিশ্বনাথে কত?
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ভোটার সংখ্যা বেড়েছে ২০ হাজার ৭ জন। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। এ আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।

সিলেট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। অর্থাৎ এবারের খসড়া তালিকায় ভোটার বেড়েছে ২০ হাজারেরও বেশি।

এই আসনের অন্যতম বিশ্বনাথ উপজেলায় একটি পৌরসভা ও ৮ ইউনিয়ন নিয়ে মোট পুরুষ ভোটার রয়েছেন ৯৯ হাজার ৬০৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৯৪ হাজার ৬৬৩ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৪টি এবং ভোটকক্ষ ৩৫৮টি।

অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় ৮ ইউনিয়ন নিয়ে পুরুষ ভোটার রয়েছেন ৮৬ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩ হাজার ৯৪৯ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি এবং ভোটকক্ষ ৭১৮টি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, খসড়া ভোটার তালিকা নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। পরে শুনানি শেষে অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪