সিলেটে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

Ayas-ali-Advertise
সিলেটে ছেলের হাতে প্রাণ গেল মায়ের
ছবি সংগৃহীত।
সিলেটে ছেলের হাতে প্রাণ গেল মায়ের
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। নিহত নারীর নাম রহিমা বেগম (৭০)। তিনি সিলেট নগরীর শাহপরাণ থানার অধীনস্থ শাহপরান আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে, আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সে ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

নিহত রহিমা স্বামী আব্দুল গাফ্ফারের সঙ্গে সেখানে অবস্থান করলেও তাঁর স্থায়ী নিবাস জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায, পারিবারিক কলহের জের ধরে রহিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাঁরই ছেলে বদরুল ইসলাম (৪২) বলে ধারণা করা হচ্ছে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। পরদিন সোমবার সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে বদরুল ইসলাম পেশায় ইমাম ছিলেন। তবে গত চার মাস ধরে তিনি কর্মহীন অবস্থায় ছিলেন। পরিবারের চতুর্থ সন্তান এই বদরুলের মানসিক সমস্যাও রয়েছে বলে জানিয়েছে অন্য একটি সূত্র।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪