ওসমানীনগরে অটোরিকশা চুরির চেষ্টাকালে তিন যুবক আটক

Ayas-ali-Advertise
ওসমানীনগরে অটোরিকশা চুরির চেষ্টাকালে তিন যুবক আটক
ছবি সংগৃহীত।
ওসমানীনগরে অটোরিকশা চুরির চেষ্টাকালে তিন যুবক আটক
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে তিন যুবককে স্থানীয়রা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভাগলপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার দিল মিয়া (৩০) ও তাজু মিয়া (২১) এবং ওসমানীনগরের রকিব মিয়া (২৩) কাদিপুর থেকে কাগজপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। রিকশাটি ভাগলপুর-হালিমপুর সড়কে পৌঁছালে তারা চালকের ওপর হামলা চালান। চালক ফেরদৌস আলীকে (২২) বেধড়ক মারধর করে রাস্তার পাশের পানিতে ফেলে দেন এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে চালক আহত হন।

পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে রাত সাড়ে ১০টার দিকে চাতলপাড় এলাকায় তারা অটোরিকশাসহ তিনজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪