সিলেটে মসজিদে ওজু করতে গিয়ে পানিতে পড়ে মারা গেলেন বৃদ্ধ

Ayas-ali-Advertise
সিলেটে মসজিদে ওজু করতে গিয়ে পানিতে পড়ে মারা গেলেন বৃদ্ধ
প্রতীকি ছবি।
সিলেটে মসজিদে ওজু করতে গিয়ে পানিতে পড়ে মারা গেলেন বৃদ্ধ
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের মোগলাবাজার এলাকায় মসজিদের পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোনাই মিয়া (৭৩)। তিনি মোগলাবাজার থানার সিরাজপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দক্ষিণ শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে সোনাই মিয়া আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে শ্রীরামপুর এলাকার ওই মসজিদের পাশের পুকুরে ওজু করতে নামেন। তখন অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে খবর দেন পুলিশকে।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, সোনাই মিয়া শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪