টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল সিলেটের শিশু পর্যটকের

Ayas-ali-Advertise
টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল সিলেটের শিশু পর্যটকের
ছবি সংগৃহীত।
টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল সিলেটের শিশু পর্যটকের
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে পাটলাই নদীতে পড়ে এক শিশু পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মাসুম (৫)। সে সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সিলেট থেকে ২০ জনের একটি দল ‘লালন তরী’ নামের পর্যটকবাহী হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে হাউসবোটের জানালার পাশে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাউসবোট থেকে পড়ে গিয়ে পাঁচ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪