বালাগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বালাগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
বালাগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।
বালাগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
বালাগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলের লক্ষে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাশ।

সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরজাহান বেগম হাসি, বালাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও উপজেলা মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম, ইমাম মাওলানা হুছাইন আহমদ, জুলাই যোদ্ধা মো. সাইফুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু।

সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলের লক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় জানানো হয়, ৯মাস থেকে ১৫বছর বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪