ব্রিটেনের লন্ডনের ঐতিহাসিক গিল্ড হলে ‘ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিবিসিসিআই) লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে লর্ড রামি রেঞ্জার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজ নিজ কমিউনিটিতে শক্ত ভিত্তি তৈরি করতে হবে। সেখান থেকেই ধাপে ধাপে সম্প্রসারণের দিকে এগোতে হবে। নতুন প্রজন্মকে উৎসাহিত করে ব্যবসায় যুক্ত করতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. মনির আহমেদের সভাপতিত্বে এবং সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নূরুজ্জামান, কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি মো. আব্দুল মুনিম, প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ড. সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ এবং ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম।
রিজিওনাল কমিটির নেতৃবৃন্দরা হলেন- প্রেসিডেন্ট মো. মনির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, গুলজার খান, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম, জয়েন্ট সেক্রেটারী আবু সুফিয়ান ঝিলম, মো. নাজমুল হক বিশাল, ট্রেজারার মাহবুবুল আলম খান, মেম্বারশিপ সেক্রেটারী সোয়াব কবির, অর্গানাইজিং সেক্রেটারী মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারী হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারী মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারী আব্দুল আনোয়ার খান, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী, ডক্টর মাসুক আহমেদ।
আরও পড়ুন:: দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও কমিটি গঠন।






