সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিবাদ

Ayas-ali-Advertise
সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিবাদ
সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিবাদ।
সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিবাদ
সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিবাদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সৃষ্টিশীল প্রতিবাদ প্রতিবাদ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তারা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় জামায়াতে নামাজ আদায় ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পবিত্র আসরের নামাজের সময় হলে তারা রাজপথে জামাতে নামাজ আদায় করে।

এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তারা ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে, রাত তিনটায় এইচএসসি পরীক্ষার স্থগিতের ঘোষণা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে, সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব এবং অন্যান্য কর্মকর্তাদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর পর, পরীক্ষা স্থগিতের ঘোষণা না দেওয়ায় এবং পরে রাতে আবার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। সিলেটে এ খবর ছড়িয়ে পড়লে, মঙ্গলবার বিকালে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। তারা সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নেয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪