যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় তিন শতাধিক ট্রাস্টি অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ট্রাস্টের চেয়ারম্যান মাফিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার খান ও সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জুর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা আব্দুস শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুর রহমান।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মাফিজ খান ট্রাস্টের গত ৩১ বছরের সাফল্য, অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ সম্পাদক গুলজার খান বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ আখলাকুর রহমান সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৌলত হোসাইন, এবং কার্যকরী কমিটির সদস্য মুহাম্মদ আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুস সালাম, শেখ মবশ্বির আলী। সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারারসহ অন্যান্য সিনিয়র ট্রাস্টিরাও উপস্থিত ছিলেন।

Provashi trust 2

বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার শিক্ষা বিস্তারে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্বনাথ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, ইংরেজি ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ, এবং গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদান।

এছাড়া, সংগঠনটি যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং ঐক্য জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একটি ছিল বিদ্যমান রেজিস্ট্রেশন ডিড (দলিল) বাতিল করা, এবং অপরটি ছিল সংগঠনটিকে যুক্তরাজ্যে একটি চ্যারিটেবল ইনকরপোরেটেড অর্গানাইজেশন হিসেবে রূপান্তরিত করা। উক্ত সিদ্ধান্তে ৭৪.৩% ভোট পড়ে।

সভা শেষে, ট্রাস্টিরা একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাহী কমিটির পক্ষ থেকে আগত সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪