বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত।
বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই, শনিবার, সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য, সিলেট জেলার নায়েবে আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

অধ্যাপক আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, দেশের এক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন ধরনের ফ্যাসিবাদের উত্থান হতে চলেছে। এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য উলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ শান্তি ও নিরাপত্তার জন্য আলেম-উলামাদের দিকে তাকিয়ে আছেন, এবং তাদের ঐক্যই দেশের ভবিষ্যত রক্ষা করবে।

প্রধান বক্তা হিসেবে সিলেট পাঠানটুলাস্থ ‘শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার’ উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফায়জুল্লাহ বাহার বলেন, “দেশে আজ নতুন ধরনের ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে চলেছে, এবং এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশ্বনাথ উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও সম্মেলনে সিলেট জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা কমর উদ্দিন, সিলেট জেলা উলামা মাশায়েখ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা মুফতী দেলোয়ার হোসাইন চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী গোলাম কিবরিয়া, ইসলামি সংগীত পরিবেশন করেন ছাত্র হাফিজ শাহ মোহাম্মদ ইউসুফ, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪